You have reached your daily news limit

Please log in to continue


টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাকে উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত দশজন।

সোমবার ভোররাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার জানিয়েছেন।

হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকে যাত্রী বহন করা হচ্ছিল। ট্রাকটি ত্রিপল গিয়ে ঢাকা ছিল। ট্রাকটি টাঙ্গাইলের কালিহাতী এলাকায় মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং সেটি উল্টে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন