যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় পারাপার ৪০ হাজার যান
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১০:২৯
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যমুনা সেতুতে উত্তরবঙ্গ ও ঢাকামুখী যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
আজ সোমবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রোববার ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ২২ হাজার ১১২টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা।
অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৭ হাজার ৮০৭টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা। দুই প্রান্ত মিলিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে।