You have reached your daily news limit

Please log in to continue


আমি আসলে একটা অকর্মার ঢেঁকি : জোভান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। রোমান্টিক কিংবা সিরিয়াস সব ধরনের চরিত্রেই ক্যামেরার সামনে যিনি দারুণ পারদর্শী, পর্দার পেছনের বাস্তব জীবনে তিনি নাকি একেবারেই উল্টো! নিজের জীবনের এমন এক অজানা তথ্য নিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দক্ষতার সীমাবদ্ধতা নিয়ে বেশ মজার ছলে এক অকপট স্বীকারোক্তি দিয়েছেন জোভান। তিনি বলেন, ‘আমি আসলে একটা অকর্মার ঢেঁকি, আমি অ্যাক্টিং ছাড়া কিছুই পারি না।’

বাস্তব জীবনের রান্নাবান্নার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জোভান জানান, রান্নাঘরে পানি গরম করা ছাড়া আর কোনো দক্ষতাই তার নেই। তার ভাষ্য, ‘চাও বানাইতে পারি না, আমি শুধু পানি গরম করতে পারি। আমি আসলে কোনো রান্নাই করতে পারি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন