You have reached your daily news limit

Please log in to continue


একসময় যাকে বলা হতো ‘অশুভ’, আজ তিনিই সফল তারকা

আজ তিনি বলিউডের অন্যতম নির্ভরযোগ্য ও প্রভাবশালী অভিনেত্রী। কিন্তু ক্যারিয়ারের শুরুতে এই বিদ্যা বালানকেই চলচ্চিত্র নির্মাতারা ‘অশুভ’ বা ‘অলক্ষুণে’ বলেছিলেন।

একের পর এক সিনেমা থেকে বাদ পড়েছেন, প্রতি রাতে কাঁদতে কাঁদতে ঘুমাতে গেছেন। এমনকি ক্রমাগত প্রত্যাখ্যানের কারণে নিজের আত্মবিশ্বাস হারিয়ে একসময় আয়নায় নিজের দিকে তাকাতেও লজ্জা পেতেন তিনি। তবে দমে না গিয়ে সব প্রতিকূলতা জয় করে বিদ্যা আজ নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

খুব অল্প বয়সে জনপ্রিয় টিভি শো ‘হাম পাঁচ’-এর মাধ্যমে অভিনয়ে পা রাখলেও চলচ্চিত্রে বিদ্যার শুরুর পথটা মোটেও সহজ ছিল না।

ক্যারিয়ারের শুরুতে টানা ১৩টি প্রজেক্ট থেকে বাদ পড়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, ক্যারিয়ারের শুরুতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য দক্ষিণে গিয়েছিলেন তিনি। সেখানে মালায়ালম সিনেমার সুপারস্টার মোহনলালের ‘চাক্রম’ ছবির জন্য অডিশন দিয়ে নির্বাচিত হন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবিটি মাঝপথে বন্ধ হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন