যদি আমার কোনো ক্ষতি হয়, দায় আমির হামজাকে নিতে হবে: রাশেদ খাঁন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১৬:০৩

হামলার শঙ্কার কথা জানিয়ে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, যদি আমার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।


রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়ে একথা বলেন।


তিনি লেখেন, ‌‘জামায়াত এমপি আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছে! ইতোপূর্বে ওয়াজ মাহফিলে আমির হামজা বলেছিলেন, তার চোদ্দগুষ্টি আওয়ামী লীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবে না, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।' ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টকশোতে তুলে ধরার জন্য সে হয়তো আমার উপর ক্ষিপ্ত হয়েছে। রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোন বক্তব্য দিতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম। কারণ আমি জানি, রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবে নেয়। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য থ্রেট।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও