কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ভাই গুলিবিদ্ধ
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে যাওয়া ইউনিয়ন পর্যায়ের এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় ওই বিএনপি নেতা অক্ষত থাকলেও তার চাচাতো ভাই গুলিবিদ্ধ হয়েছেন বলে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।
আদালতের পাশেই পুলিশ সুপারের কার্যালয়, জেলা জজের বাসভবন ও জেলা পরিষদ ভবন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ এক যুবককে আটকের খবর জানিয়েছে পুলিশ।
ওসি মোহাম্মদ আলী বলেন, “ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি সরে গেলে পাশের একজন গুলিবিদ্ধ হন।”
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ১ মাস আগে