You have reached your daily news limit

Please log in to continue


ইতিহাস বদলের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান ভীষণ বিবর্ণ। আগের ৬ আসরে ২৫ ম্যাচ খেলেও জয় স্রেফ তিনটি। টানা হারের এই বোঝা আগামী বিশ্বকাপে ঝেড়ে নতুন ইতিহাস লিখতে চান নিগার সুলতানা জ্যোতি।

কুড়ি ওভারের সংস্করণে বাংলাদেশের মেয়েরা বরাবরই ভুগেছে। বোলাররা জুতসই পারফর্ম করলেও চাহিদা অনুযায়ী বড় রান করতে না পারায় আসে না ফল। বিশ্বকাপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারানোর স্মৃতির বিপরীতে বাকি ২২ ম্যাচে হার।

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে প্রস্তুতিমূলক ত্রিদেশীয় আসর খেলবেন জ্যোতিরা। যেখানে তাদের অন্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আজ দিবাগত রাত ১টা ৪০ ও ২৬ তারিখ সকালে দুই ভাগে বিভক্ত হয়ে দেশ ছাড়বেন তারা।

যাওয়ার আগে রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে জ্যোতির কণ্ঠে ইতিহাস বদলের তাড়না, 'একটা উইনলেস রোড যাচ্ছিল। তবে আমি এটাকে বোঝা মনে করছি না, বরং ইতিহাস বদল করার একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন