You have reached your daily news limit

Please log in to continue


খাল খননে ফিরছে নদীর প্রাণ, বাড়ছে নাব্যতা

সরকারের খাল খনন কর্মসূচির ফলে ফিরছে নদীর প্রাণ। জেগে উঠছে দুইপাড়ের সবুজ উপকূল।

ক্ষমতায় আসার পর দেশব্যাপী নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

সংশ্লিষ্টরা বলছেন, খাল পুনরুদ্ধার ছাড়া নদী রক্ষা সম্ভব নয়। কারণ নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোই মূলত পানিপ্রবাহের শাখা-উপশাখা হিসেবে কাজ করে। ফলে সরকারের খাল খনন কর্মসূচির কারণে দেশের নদীগুলোতে আবারও প্রাণ ফিরে আসবে।

সরকারি তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। বাসসের এক প্রতিবেদনে তথ্য উঠে আসে।

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সম্প্রতি জানিয়েছেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখননের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন