You have reached your daily news limit

Please log in to continue


ইউরোপে তৈরি পোশাকের রপ্তানি আয় কমেছে ১৯.২৬ শতাংশ

২০২৬ সালের প্রথম দুই মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে ১৯ দশমিক ২৬ শতাংশ। ২০২৫ সালে ৩ দশমিক ৫৭ বিলিয়ন ইউরো থেকে নেমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮৯ বিলিয়ন ইউরোতে। এ সময়ে প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশের রপ্তানি আয় দুর্বল ছিল।

এ তথ্য প্রকাশ করেছে ইউরোস্ট্যাট। আলোচ্য সময়ে রপ্তানি আয়ের পাশাপাশি বাংলাদেশের পোশাক পণ্যের ইউনিট মূল্যও উল্লেখযোগ্যভাবে কমেছে। ইইউতে বাংলাদেশি পোশাকের গড় রপ্তানি মূল্য ৯ দশমিক ১৩ শতাংশ কমে প্রতি কেজিতে ১৪ দশমিক ৪ ইউরোতে নেমে এসেছে, যা ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ছিল ১৫ দশমিক ৪৫ ইউরো।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ইইউর মোট পোশাক আমদানি ১১ দশমিক ২৭ শতাংশ কমে ১৩ দশমিক ৮৩ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। এ পতনের পেছনে পোশাক আমদানির পরিমাণ (মিলিয়ন কেজি) ৬ দশমিক ২৩ শতাংশ এবং গড় ইউনিট মূল্য (ইউরো/কেজি) ৫ দশমিক ৩৮ শতাংশ কমে যাওয়ার প্রভাব রয়েছে।

প্রধান পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি পতন হয়েছে শুধু তুরস্ক ও কম্বোডিয়ার। তুরস্কের রপ্তানি কমেছে ২২ দশমিক ৯১ শতাংশ এবং কম্বোডিয়ার ২১ দশমিক ৯৪ শতাংশ। ইন্দোনেশিয়ার রপ্তানিও ১৯ দশমিক ৬৯ শতাংশ কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন