চট্টগ্রামে এবার কি পশু কোরবানি বাড়বে?
চট্টগ্রামে এবার গতবারের চেয়ে বেশি পশু কোরবানি হতে পারে বলে আশা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে খামারিরা বলছেন, গতবারের কাছাকাছি সংখ্যাতেই পশু কোরবানি হতে পারে।
বড় খামারগুলোতে কোরবানির গরু-মহিষ বিক্রি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর হাটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে পশু।
তবে নগরীর হাটগুলোতে এখনো বেচাকেনা শুরু হয়নি। আর প্রান্তিক খামারিরা শঙ্কায় আছেন কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে।
২০২৪ সালে চট্টগ্রাম জেলায় গরু, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য পশু মিলিয়ে মোট কোরবানি হয়েছিল ৮ লাখ ১৮ হাজার ৪৬৮টি পশু। ২০২৫ সালে এই সংখ্যা কমে দাঁড়ায় ৭ লাখ ৮১ হাজার ৮৩১টিতে। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর জেলায় ৩৬ হাজার ৬৩৭টি পশু কম কোরবানি হয়েছিল।
প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এবারের ঈদে চট্টগ্রাম জেলায় ৮ লাখ ১৮ হাজার ৬৭১টি কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছর ৩৬ হাজার ৮৪০টি পশু বেশি কোরবানি হতে পারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পশু কোরবানি