You have reached your daily news limit

Please log in to continue


ফিরতি ঈদযাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির করতে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ রবিবার আগামী ৩ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে।

সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে ও ২ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২৩ মে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন