You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীর কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ষাটোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে প্রতিবেশী ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওই ব্যক্তি চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা শেষে বাসায় পাঠানো হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক শনিবার রাতে প্রথম আলোকে বলেন, শুক্রবার কলাবাগান এলাকার নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার ওই ব্যক্তি ধর্ষণের কথা স্বীকার করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন