পোস্তগোলা শ্মশানঘাট পশুর হাটের আকর্ষণ ‘রাজা বাবু’

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৩ মে ২০২৬, ২১:৫৯

পবিত্র ‎ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা শ্মশানঘাট পশুর হাট। এবার হাটের মূল আকর্ষণ হয়ে উঠেছে ‘রাজা বাবু’ নামের একটি বিশাল গরু। চুয়াডাঙ্গা থেকে আনা গরুটির ওজন প্রায় ২৫ মণ। বিক্রেতারা যার দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। গরুটির মালিক সবুজ মিয়া।‎


‎ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পোস্তগোলা শ্মশানঘাটের কোরবানির পশুর হাটটি অস্থায়ী। তবে প্রতিবছর কোরবানির ঈদের আগে বিশাল এলাকা নিয়ে হাট বসে। শ্মশানঘাট থেকে বুড়িগঙ্গা নদীর বেড়িবাঁধ ঘেঁষে সদরঘাটমুখী চলে গেছে হাটটি। ইতিমধ্যে হাটটি বিভিন্ন আকারের গরুতে অনেকটা ভরপুর হয়ে উঠেছে। আরও গরু আসছে।


এক নম্বর কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে বিশাল দেহের উঁচু কালো রঙের একটি গরু। যার নাম দেওয়া হয়েছে ‘রাজা বাবু’। গরুটি দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য কৌতূহলী মানুষ। এর মধ্যে শিশুরা বেশি। অনেকে আবার ক্যামেরা ও মোবাইল দিয়ে ছবি তুলছেন রাজা বাবুর।‎

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও