টাকা ছাড়াই ইউটিউব প্রিমিয়াম দেখার সুযোগ দেবে গুগল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১৬:৪৪

বর্তমানে গান শোনা, সিনেমা দেখা কিংবা প্রিয় ইউটিউবারের ভিডিও উপভোগ করা সবকিছুর মাঝেই সবচেয়ে বড় বিরক্তির নাম বিজ্ঞাপন। ভিডিও শুরু হওয়ার আগে কিংবা মাঝপথে হঠাৎ বিজ্ঞাপন চলে আসায় অনেক সময় দেখার অভিজ্ঞতাই নষ্ট হয়ে যায়। এই ঝামেলা এড়াতে এতদিন ব্যবহারকারীদের আলাদা করে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হতো। তবে এবার নতুন সুবিধা নিয়ে হাজির হয়েছে গুগল।


প্রযুক্তি জায়ান্টটি তাদের এআই পরিষেবার সঙ্গে যুক্ত করেছে নতুন একটি অফার, যার মাধ্যমে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা বিজ্ঞাপন ছাড়াই বেশিরভাগ ইউটিউব ভিডিও দেখতে পারবেন। মূলত গুগল এআই প্রো প্ল্যানের গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে বিনামূল্যের ইউটিউব প্রিমিয়াম লাইট সুবিধা।


এই ইউটিউব প্রিমিয়াম লাইট কী?


ইউটিউব প্রিমিয়াম লাইট হলো জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব-এর একটি তুলনামূলক কম খরচের সাবস্ক্রিপশন পরিষেবা। এই প্ল্যানে ব্যবহারকারীরা অধিকাংশ ভিডিও বিজ্ঞাপন ছাড়া দেখতে পারবেন। যারা নিয়মিত ইউটিউবে ভিডিও দেখেন কিন্তু পুরো প্রিমিয়াম প্ল্যানের জন্য বেশি টাকা খরচ করতে চান না, তাদের জন্য এটি বেশ কার্যকর একটি বিকল্প।


গুগল এআই প্রো ব্যবহারকারীরা কী সুবিধা পাবেন?


নতুন আপডেট অনুযায়ী, গুগল এআই প্রো প্ল্যানের সাবস্ক্রাইবাররা অতিরিক্ত খরচ ছাড়াই ইউটিউব প্রিমিয়াম লাইট সুবিধা পাবেন। এর ফলে সাধারণ ভিডিও দেখার সময় বিজ্ঞাপন অনেকটাই কমে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও