You have reached your daily news limit

Please log in to continue


মাটন কালাভুনা রান্নার রেসিপি জেনে নিন

গরুর মাংসের কালাভুনা আমাদের অনেকের কাছেই পছন্দের। তবে আপনি চাইলে রাঁধতে পারেন মাটন কালাভুনাও। এটিও খেতে বেশ সুস্বাদু। গরম একথালা ভাতের সঙ্গে কিংবা ঝরঝরে পোলাওয়ের সঙ্গে খাসির মাংসের এই পদ হলে জমে যায় বেশ। ঈদের আয়োজনেও রাখতে পারেন সুস্বাদু এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক মাটন কালাভুনা তৈরির সহজ রেসিপি

তৈরি করতে যা লাগবে

  • খাসির মাংস- ১ কেজি
  • পেঁয়াজ কুচি- ১ কাপ
  • টকদই- ১ কাপ
  • আদা বাটা- ১ টেবিল চামচ
  • রসুন বাটা- ১ টেবিল চামচ 
  • লবণ- স্বাদমতো
  • রাঁধুনি বা জোয়ান- ১ টেবিল চামচ
  • শুকনা মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
  • জয়ফল-জয়িত্রী গুঁড়া- ১ চা চামচ
  • মৌরি- ১ টেবিল চামচ
  • হলুদ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে
  • তেজপাতা, দারুচিনি, এলাচ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস ধুয়ে নিয়ে তাতে টক দই, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এবার রান্নার পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিয়ে অর্ধেক তুলে রাখুন। এবার সব গুঁড়া মসলা ও আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন। প্রয়োজন হলে অল্প পানি যোগ করবেন। সেদ্ধ হয়ে গেলে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করুন যেন মাংসের রং গাঢ় হয়। এরপর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। পোলাও, ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন