ট্রাম্পের সুরেই সুর মেলাতেন, তবু কেন বিদায় নিতে হলো তুলসী গ্যাবার্ডকে?
যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়ের তালিকায় এবার যুক্ত হলেন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) তুলসী গ্যাবার্ড। গত তিন মাসে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি, অ্যাটর্নি জেনারেল এবং শ্রমমন্ত্রীর পদত্যাগের পর গত ২২ মে (শুক্রবার) গ্যাবার্ড তার পদত্যাগের ঘোষণা দেন। স্বামীর ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করলেও প্রশাসনের ভেতরে তার ক্রমশ একাকী হয়ে পড়া এবং নীতি নির্ধারণী সিদ্ধান্ত থেকে দূরে সরিয়ে রাখাকেই এর মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
গ্যাবার্ডের এই বিদায় এমন এক সময়ে এলো, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর বিষয়টি বিবেচনা করছেন। তার এই সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিলেন গ্যাবার্ড।
সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও যুদ্ধফেরত সেনা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড মার্কিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সব সময়ই কিছুটা ভিন্ন স্রোতের মানুষ ছিলেন। ২০১৭ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে তার সাক্ষাৎ কিংবা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জন্য ন্যাটোকে দায়ী করে দেওয়া তার বক্তব্য ওয়াশিংটনে বেশ শোরগোল ফেলেছিল। ডেমোক্র্যাট দল ছেড়ে প্রথমে স্বতন্ত্র ও পরে ২০২৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়ে তিনি ট্রাম্পের ‘মাগা’ আন্দোলনের যুদ্ধবিরোধী অংশের প্রতীক হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার সমন্বয়কারী হিসেবে তার নিয়োগের পর মার্কিন গোয়েন্দা মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পদত্যাগ
- তুলসী গ্যাবার্ড