You have reached your daily news limit

Please log in to continue


মিত্র তাইওয়ানের কাছে প্রতিশ্রুত অস্ত্র বিক্রয় স্থগিত করল যুক্তরাষ্ট্র

মিত্রস্থানীয় স্বায়ত্বশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ানের কাছে প্রতিশ্রুত ১ হাজার ৪০০ কোটি ডলার মূল্যের অস্ত্রের চালান বিক্রয় স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার সিনেটের শুনানিতে উপস্থিত ছিলেন হাং কাও। সেখানে এমপিদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যে কোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধ ফের শুরু হয়ে যেতে পারে। যদি সত্যিই এমন পরিস্থিতি আসে, তাহলে যেন মার্কিন বাহিনীর কাছে অস্ত্রের কোনো ঘাটতি না হয়— সেজন্য আগাম সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

সিনেট শুনানিতে হাং কাও বলেন, “বর্তমানে ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি চলছে বটে, তবে যে কোনো সময় এই বিরতি ভেঙে পারে। সেক্ষেত্রে আমাদের অপারেশন এপিক ফিউরি পুনরায় শুরু করতে হবে। যদি সত্যিই আমাদের তা শুরু করতে হয়— তাহলে অস্ত্রের সম্ভাব্য ঘাটতি ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে তাইওয়ানের অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে।”

“আমরা শুধু নিশ্চিত করছি যে আমাদের কাছে সবকিছু আছে; তারপর প্রশাসন যখন প্রয়োজন মনে করবে তখন বৈদেশিক সামরিক সরঞ্জাম বিক্রি পুনরায় শুরু হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন