You have reached your daily news limit

Please log in to continue


কার হাতে উঠবে স্বর্ণপাম

বেজে উঠেছে কান চলচ্চিত্র উৎসবের বিদায় ঘণ্টা। ১২ দিনের এই উৎসব শেষ হচ্ছে আজ। এখন বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—কার হাতে উঠছে কানের সর্বোচ্চ সম্মান পাম দ্য’র বা স্বর্ণপাম? ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের চলচ্চিত্র সমালোচক পিটার ব্র্যাডশ ইঙ্গিত দিয়েছেন, এবার কান উৎসবের সমীকরণ বদলে দিতে পারে রুশ নির্মাতা আন্দ্রে জাভিয়াগিন্তসেভের ‘মিনোটর’।

কোভিড মহামারির সময় টানা ৪০ দিন কোমায় থাকা এবং প্রায় ৯০ শতাংশ ফুসফুসের ক্ষতি কাটিয়ে অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠা এই নির্মাতা মিনোটর দিয়ে এবার উৎসবে ঝড় তুলেছেন। গ্রিক পুরাণের রূপক ব্যবহার করে এ সিনেমায় রাশিয়ার ভেতরের দুর্নীতি, ক্ষমতার দম্ভ এবং ইউক্রেন যুদ্ধের নির্মম বাস্তবতাকে এক পারিবারিক সংকটের মোড়কে ফুটিয়ে তোলা হয়েছে।

স্বর্ণপাম জয়ের দৌড়ে মিনোটরের প্রধান প্রতিদ্বন্দ্বী পোলিশ নির্মাতা পাভেল পাভলিকোভস্কির ‘ফাদারল্যান্ড’। স্নায়ুযুদ্ধের পটভূমিতে তৈরি এই সিনেমাকে কানের আন্তর্জাতিক সমালোচকদের প্যানেল ইতিমধ্যে এবারের আসরের সর্বোচ্চ রেটিং দিয়েছে।

এ ছাড়া স্বর্ণপামের দৌড়ে পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’, জেমস গ্রের ‘পেপার টাইগার’ এবং রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ সিনেমাগুলোকেও এগিয়ে রাখছেন সমালোচকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন