সিলেটে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে শুক্রবার একদিনে পাঁচ শিশুর মৃত্যু হয়। এ নিয়ে হাম ও হামের উপসর্গে সিলেটে মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।
শনিবার (২৩ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশুর মৃত্যু
- হাম রোগ