You have reached your daily news limit

Please log in to continue


লঙ্কান লিগে সাকিবের দলেই খেলবেন তাসকিন

২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হতে এখনো বাকি দেড় মাস। গতকাল থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন এবারের এলপিএলে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ খেলবেন একই দলে।

গত রাতে সাকিবকে সরাসরি চুক্তিতে নিয়েছে জাফনা কিংস। আজ ফ্র্যাঞ্চাইজিটি তাসকিনকে দলে ভিড়িয়েছে। এলপিএল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের তারকা পেসারের দল পাওয়ার কথা নিশ্চিত করেছে। তাসকিনকে নিয়ে এলপিএল লিখেছে, ‘জাফনার বোলিং আক্রমণে যোগ হলো এক ভয়ংকর ফাস্ট-বোলিং শক্তি। তাসকিন আহমেদকে নিয়ে ২০২৬ এলপিএলের আগে বোলিংয়ে শক্তি বাড়াল জাফনা কিংস। গতি রয়েছে অনেক। পাশাপাশি আগ্রাসন ও বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা রয়েছে তাঁর।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ এখন তাসকিন। জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাতের টি-টেনের পাশাপাশি খেলেছেন এলপিএলেও। সবশেষ ২০২৪ এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচে ১০.২৭ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। এই একবারই তিনি এলপিএলে খেলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন