কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ বাসযাত্রী নিহত
কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে উপজেলার শিমুলিয়ার কুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাফ হোসেন।
হতাহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।