You have reached your daily news limit

Please log in to continue


পেট্রলপাম্পের ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের

ঢাকা থেকে জামালপুরে একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা ফারিন খান। গভীর রাতে টাঙ্গাইল এলাকার একটি পেট্রলপাম্পের ওয়াশরুমে ঢোকার পর হঠাৎই সন্দেহজনক এক ব্যক্তির উপস্থিতি টের পান তিনি। সময়মতো চিৎকার করে বেরিয়ে আসায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে প্রথম আলোকে জানালেন এই চিত্রনায়িকা।

চিত্রনায়িকা, মডেল ও অভিনেত্রী ফারিন খান তাঁর ফেসবুকে পোস্টে ঘটনাটির বর্ণনা দেন। এরপর তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি জানান, ১৩ মে ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে ঢাকা থেকে জামালপুর যাচ্ছিলেন। এই নাটকে তাঁর সহশিল্পী জুনায়েদ বোগদাদী। ইউনিটের একটি গাড়িতে পরিচালকসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা যাচ্ছিলেন। আর নিজের গাড়িতে করে যাচ্ছিলেন ফারিন। দুটো গাড়ির দূরত্ব ছিল এক ঘণ্টার বেশি সময়ের। রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে ফারিনের গাড়িটি টাঙ্গাইলের একটি পেট্রলপাম্পে থামে। প্রয়োজনীয় কাজ সেরে নিতে তিনি সেখানে থাকা ওয়াশরুমে ঢোকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন