You have reached your daily news limit

Please log in to continue


টেসলার ওয়েড মোড চালু থাকা অবস্থায় লেকে ডুবে গেল সাইবারট্রাক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার তৈরি সাইবারট্রাকে থাকা বিশেষ ‘ওয়েড মোড’ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করতে গিয়ে বিপাকে পড়েছেন চালকসহ যাত্রীরা। পানিতে চলাচলের উপযোগী ‘ওয়েড মোড’ সুবিধা চালু করে লেকের পানিতে নামার কিছুক্ষণ পরই সাইবারট্রাকটি বিকল হয়ে ডুবে যায়। পরে উদ্ধারকারী দল ও পুলিশ যৌথভাবে গাড়িটি পানি থেকে উদ্ধার করে।

গ্রেপভাইন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কেটিস উডস পার্ক বোট র‍্যাম্প এলাকা থেকে সাইবারট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক ইচ্ছাকৃতভাবেই গাড়িটি লেকে নামিয়েছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল সাইবারট্রাকের ‘ওয়েড মোড’ সুবিধা বাস্তবে কতটা কার্যকর, তা পরীক্ষা করা। তবে পানিতে নামানোর কিছুক্ষণের মধ্যেই গাড়িটি অচল হয়ে যায়। একপর্যায়ে গাড়ির ভেতরে পানি ঢুকতে শুরু করলে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরে চালক ও গাড়িতে থাকা অন্য যাত্রীরা দ্রুত বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন