মোবাইলের এক ক্লিকেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২২ মে ২০২৬, ১৬:৪৪
চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় ভয়ংকর এক সাইবার প্রতারণার জালে আটকা পড়ছেন সাধারণ মানুষ। হঠাৎ মোবাইল ফোনে ভেসে উঠছে রহস্যজনক নোটিফিকেশন। সেখানে কখনও দেখানো হচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার সতর্কবার্তা, কখনও বা বলা হচ্ছে জরুরি ভিত্তিতে ব্যালেন্স যাচাই করার অনুরোধ।
আতঙ্কিত হয়ে ব্যবহারকারীরা সেটি বন্ধ করে দিলেও কিছুক্ষণের মধ্যেই ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে ‘ইনস্টলিং সিস্টেম আপডেট’ লেখা। এরপরই ধীরে ধীরে ফোনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন তারা। কেউ ফোন আনলক করতে পারছেন না, কেউ অ্যাপস চালাতে পারছেন না, আবার কেউ দেখছেন ফোনটি স্বয়ংক্রিয়ভাবেই বিভিন্ন কাজ করছে। আর এই কয়েক মিনিটের ব্যবধানেই ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং ও ই-ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাইবার আক্রমণ