পুলিশের পোশাকে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে, যা ঘটেছে চট্টগ্রামে
চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে চেয়ারম্যানঘাটা আবু জাফর রোড এলাকায়। অভিযুক্ত যুবককে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ, পুলিশের গাড়ি আটকে দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটায়। পরে একটি পুলিশ ভ্যানে আগুনও দেওয়া হয়। পরে পুলিশ অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজন ও স্থানীয়দের সন্দেহ হয়, সে যৌন নিপীড়নের শিকার হয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিকেল পাঁচটার দিকে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবকের নাম মনির। তিনি স্থানীয় একটি ডেকোরেশন দোকানে কাজ করেন। তাদের অভিযোগ, মনির তাদের কাছে নিজের অপরাধ স্বীকারও করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উত্তপ্ত পরিস্থিতি