You have reached your daily news limit

Please log in to continue


স্মার্টফোন কেনার বাজেট যখন ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা

ঈদের বাকি মাত্র কয়েক দিন। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা ঈদের বাজারে পছন্দের পোশাক কিনতে ঢুঁ মারছেন অনেকে। ঈদ উপলক্ষে স্মার্টফোন কেনার পরিকল্পনাও করছেন কেউ কেউ। ঈদের বাজারে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের ফোন পাওয়া যাচ্ছে। ঢাকার যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা শপিং মলের বিভিন্ন খুচরা দোকান থেকে সংগ্রহ করা তথ্যের মাধ্যমে ৪০ হাজার টাকার কমে বিভিন্ন মডেলের ফোনের কারিগরি তথ্য জেনে নেওয়া যাক।

১. ইনফিনিক্স নোট এজ ৫জি

ইনফিনিক্সের তৈরি ৫জি প্রযুক্তির ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসর রয়েছে। ৬.৭৮ ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড পর্দার ফোনটিতে বাড়তি নিরাপত্তার জন্য যুক্ত করা হয়েছে আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধা। ছবি তোলার জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের এবং সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৮ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা সংস্করণভেদে ১২৮ ও ২৫৬ গিগাবাইট। দাম যথাক্রমে ৩০ হাজার ৯৯৯ টাকা ও ৩৪ হাজার ৯৯৯ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন