You have reached your daily news limit

Please log in to continue


৭ দিনে দেশের নদ-নদী থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার

দেশের বিভিন্ন এলাকার নদ-নদী থেকে গত এক সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ১৫ থেকে ২১ মে পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশ বলেছে, মরদেহগুলো উদ্ধারের ঘটনায় ৩টি হত্যা ও ১১টি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নৌ পুলিশের সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত এক সপ্তাহে নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি ৩টি হত্যা, ১১টি অপমৃত্য, ৬৩টি মৎস্য আইন, বেপরোয়া গতি আইনে ১৩টি, ১টি বালুমহাল আইন ও ১টি মাদক আইন, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইনেসহ মোট ৯৬টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন