You have reached your daily news limit

Please log in to continue


মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা: ভারতে কি এখন হিন্দু শাসন চলছে

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ধার শহরের ‘কামাল মাওলা মসজিদ’ ৭৮ বছর বয়সী মোহাম্মদ রফিকের কাছে কয়েক দশক ধরে দ্বিতীয় বাড়ির মতো ছিল। ৫০ বছর ধরে তিনি এ মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নামাজের জন্য আজান দেওয়াই তাঁর দায়িত্ব। এর আগে ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভের আগে রফিকের দাদা হাফিজ নাজিরুদ্দিন এ মসজিদে ইমামতি করতেন।

কিন্তু ধার শহরের ভোজশালা কমপ্লেক্সের এ মসজিদ এখন রফিক ও অন্য মুসলিমদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে।

ঐতিহাসিক এ স্থানে মসজিদের আগে একটি মন্দির ছিল, এমন দাবির ভিত্তিতে মধ্যপ্রদেশের হাইকোর্টে একটি আবেদন করা হয়েছিল। গত শুক্রবার শুনানির পর হাইকোর্ট রায় দেন যে মধ্যযুগে তৈরি এ কমপ্লেক্স ছিল প্রকৃতপক্ষে এক হিন্দু দেবীর উদ্দেশে উৎসর্গ করা মন্দির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন