You have reached your daily news limit

Please log in to continue


‘আমি জানতাম, একদিন না একদিন সুযোগ আসবেই’

কিয়ারা আদভানি এখন তাঁর আসন্ন ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর মুক্তির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। ছবিতে তাঁকে প্যান ইন্ডিয়া তারকা যশের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে। সম্প্রতি নিজের অভিনয়জীবনের উত্থান-পতন এবং শুরুর দিকের সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

এক পডকাস্টে কিয়ারা জানান, তাঁর অভিনয়জীবনের শুরুটা খুব সহজ ছিল না। প্রথম ছবি ‘ফাগলি’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। অভিনেত্রী বলেন, ‘এই ছবির ব্যর্থতার পর খুব কঠিন সময় কেটেছে। তখন মনে হয়েছিল সবকিছু যেন থেমে গেছে। একটা ছবির ব্যর্থতা আপনাকে অনেক কিছু ভাবতে বাধ্য করে। অনেক সময় নিজেকে নিয়ে সংশয় কাজ করত।’

কিয়ারা জানান, প্রথম ছবির ব্যর্থতার পর দীর্ঘ সময় বড় কোনো সাফল্যের মুখ দেখেননি, তবে তিনি হাল ছাড়েননি। তাঁর ভাষায়, ‘আমি কাজ করে গেছি, অডিশন দিয়েছি, আরও ভালো করার চেষ্টা করেছি। আমি জানতাম, একদিন না একদিন সুযোগ আসবেই।’ একটু থেমে বলেন, ‘মাঝখানে এমন সময়ও গেছে, যখন মনে হয়েছে হয়তো আর সুযোগ পাব না, কিন্তু আমি বিশ্বাস হারাইনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন