রোনালদোর জোড়া গোল, কান্না ও শিরোপা জয়ের রাত
প্রথম আলো
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৯:৫৯
ম্যাচ শেষ হতে তখনো মিনিট দশেক সময় বাকি। একটু আগেই দামাকের জালে নিজের দ্বিতীয় ও আল নাসরের চতুর্থ গোলটা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর সে গোলে ম্যাচে ৪–১ ব্যবধানে এগিয়ে যাওয়া আল নাসরের শিরোপা জয় তখন অনেকটা নিশ্চিত। এরপরই দেখা গেল আবেগময় এক দৃশ্য। ফুটবল মাঠে এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় না, আর এসব দৃশ্য বা মুহূর্তের জন্যই হয়তো ফুটবল ‘দ্য বিউটিফুল গেম’। হঠাৎ করেই টেলিভিশন স্ক্রিনে দেখা গেল রোনালদো কাঁদছেন।
কাঁদতে কাঁদতে আঙুল তুলে স্ট্যান্ডে থাকা পরিবারের দৃষ্টি আকর্ষণের পর সেই কান্নার বেগ যেন আরও বাড়ল। অভূতপূর্ণ এক দৃশ্য বটে! কে ভেবেছিল, বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সব শিরোপা জেতা রোনালদো সৌদি আরবের লিগ জিতে এভাবে কাঁদবেন!
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ২ মাস আগে
২ বছর, ২ মাস আগে
২ বছর, ২ মাস আগে
২ বছর, ২ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে