ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই ফোডেন, পালমার, ম্যাগুয়ার

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৯:৫৮

ওয়েম্বলি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেলে ইংল্যান্ডের ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ টমাস টুখেল। তার আগেই ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, টুখেলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হচ্ছে না ফিল ফোডেন, কোল পালমার ও হ্যারি ম্যাগুয়ারের। বিবিসি, দ্য টেলিগ্রাফ ও গার্ডিয়ান জানিয়েছে এ খবর।


ম্যানচেস্টার ইউনাইটেডের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার ম্যাগুয়ার ইংল্যান্ড কোচের এমন সিদ্ধান্তে ‘হতবাক ও মর্মাহত’। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার ব্যাপারটি নিজের প্রতিক্রিয়ায় বুঝিয়ে দেন ম্যাগুয়ার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও