ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল বন্ধ

বিডি নিউজ ২৪ কোটচাঁদপুর প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৯:৩১

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


সাবদারপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রিপন মিয়া বলেন, বৃহস্পতিবার ভোর রাতের দিকে কোটচাঁদপুর স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি খুলনার মোংলা বন্দর থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।


দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির পেছনের চারটি ওয়াগনের ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। কিছু সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশন মাস্টার।


তিনি বলেন, দুর্ঘটনার পর আশপাশের স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও