লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

বিডি নিউজ ২৪ কক্সবাজার জেলা প্রকাশিত: ২০ মে ২০২৬, ১৬:০১

দেড় বছর আগে কক্সবাজারের ডুলাহাজরায় ডাকাত বিরোধী অভিযানে ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যার মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় দেন।


বহুল আলোচিত এ হত্যা মামলায় একই সঙ্গে পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের প্রধান আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. হেলাল উদ্দিন, নুরুল আমিন, মো. নাছির উদ্দিন ও মোর্শেদ আলম। তাদের মধ্যে মোর্শেদ আলম পলাতক রয়েছেন। তারা সবাই চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বাসিন্দা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও