ঈদে সস্তায় আইফোনের মতো দেখতে এই ফোন কিনতে পারেন
ঈদের সময় নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন অনেকেই। বিশেষ করে যারা কম বাজেটের মধ্যে প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স আর আইফোনের মতো লুক চান, তাদের জন্য সেরা হতে পারে ইনফিনিক্স নোট ৬০ প্রো ফোনটি। আধুনিক ডিজাইন, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং ৫জি কানেক্টিভিটির কারণে ফোনটি এরই মধ্যে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ফোনটির প্রিমিয়াম ডিজাইন ও বড় ডিসপ্লে
বর্তমানে অনেকেই এমন স্মার্টফোন খোঁজেন, যেটি দেখতে প্রিমিয়াম হবে এবং হাতে নিলেই আলাদা অনুভূতি দেবে। সেই দিক থেকে ইনফিনিক্স নোট ৬০ প্রো ফোন বেশ আকর্ষণীয়। এর ডিজাইনে রয়েছে আইফোন-স্টাইল ক্যামেরা মডিউল ও প্রিমিয়াম ফিনিশ, যা সহজেই নজর কাড়ে।
ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। সঙ্গে আছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও এইচডিআর সাপোর্ট। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া ব্রাউজ সব ক্ষেত্রেই মিলবে স্মুথ অভিজ্ঞতা। এছাড়া গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন থাকায় ডিসপ্লে আরও সুরক্ষিত থাকবে।
শক্তিশালী প্রসেসর ও স্মুথ পারফরম্যান্স
পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর এবং অ্যাড্রেনো জিপিইউ। দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং কিংবা গেমিং-সব ক্ষেত্রেই ফোনটি দ্রুত পারফরম্যান্স দিতে সক্ষম। যারা দীর্ঘসময় ফোন ব্যবহার করেন কিংবা গেম খেলতে ভালোবাসেন, তাদের জন্য এটি হতে পারে ভালো একটি অপশন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন স্মার্টফোন
- ইনফিনিক্স