গরমে যাঁদের বাইরে কাজ, তাঁরা কী পরবেন আর কী খাবেন

প্রথম আলো প্রকাশিত: ২০ মে ২০২৬, ১১:০৬

গরমে অল্প সময় বাইরে থাকাটাও কষ্টকর। সুস্থ থাকতে গরমে খুব বেশি বাইরে যেতে এবং কায়িক শ্রম করতে বারণ করেন বিশেষজ্ঞরা। তবে এমনও তো অনেকে আছেন, যাঁদের পেশাগত কাজটাই ঘরের বাইরে। প্রচণ্ড গরমে তাঁরা কীভাবে সুস্থ থাকবেন? এ প্রসঙ্গে পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নওসাবাহ্ নূর এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন–এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম।


কাজের জন্য লম্বা সময় যাঁদের ঘরের বাইরে কাটাতে হয়, সম্ভব হলে তাঁরা দিনের তুলনামূলক কম গরম সময়টা বেছে নিন। আর সময় বাছাই করার সুযোগ না থাকলে কাজের মাঝেই নিজের যত্ন নিতে হবে ঠিকঠাক। নইলে হুট করেই অসুস্থ হয়ে পড়তে পারেন।


পোশাক এবং অনুষঙ্গ



  • কাজের সময়টার জন্য হালকা রঙের নরম সুতি কাপড় বেছে নিন। নতুন কাপড়ের চেয়ে পুরোনো কাপড়ে আরাম পাবেন বেশি। ঢিলেঢালা পোশাক পরুন। খেয়াল রাখুন, পোশাকের ভেতর যেন বাতাস চলাচল করতে পারে।

  • রোদ থেকে চোখ, মাথা, শরীর ও হাত-পা বাঁচাতে হবে। তাই ফুলহাতা জামা বেছে নিন। যদিও মনে হতে পারে, গরমে হাফহাতা বা হাতাকাটা জামা বেশি আরামের। তবে বিষয়টা একেবারেই উল্টো।

  • একইভাবে হাফপ্যান্ট বা থ্রি কোয়ার্টার প্যান্টের চেয়ে ফুলপ্যান্ট বা পায়জামাই এই সময়ের জন্য বেশি উপযোগী। মাথা ঢেকে রাখতে ছাতা, ক্যাপ, হ্যাট, রুমাল, গামছা প্রভৃতি কাজে লাগাতে পারেন। রুমাল বা বাড়তি কিছু কাপড় সঙ্গে রাখলে আরও কাজে আসবে।

  • ঘাম হলে যত দ্রুত সম্ভব মুছে ফেলুন। শরীর ঠান্ডা রাখতে কখনো কখনো রুমাল বা কাপড় ভিজিয়েও নিতে হবে।


পানি আর পানীয়



  • সারা দিনে পর্যাপ্ত পানি খেতে হবে। বাড়ি থেকে পানির বোতল নিয়ে বের হবেন। বোতলে পানি ভরার আগে বরফ ঢুকিয়ে নিতে পারেন। তাহলে লম্বা সময় পানি ঠান্ডা থাকবে।

  • বোতলে আরও রাখতে পারেন নানা রকম স্বাস্থ্যকর পানীয়। সরাসরি রোদ পড়ে, এমন জায়গায় বোতল না রাখাই ভালো। প্লাস্টিকের বোতলের চেয়ে থার্মোফ্লাস্ক দামি হলেও নিরাপদ। এতে পানি ঠান্ডাও থাকে।

  • বাড়ি থেকে ফলের রস করে আনতে পারেন। কিংবা কাজে লাগাতে পারেন রসালো কোনো ফল। পানির চাহিদা মিটবে, মিলবে সতেজতা। আর নানা রকম পুষ্টি উপাদান তো পাবেনই।

  • আরও একটা ব্যাপার খেয়াল রাখা জরুরি। ঘামের সঙ্গে দেহ থেকে প্রয়োজনীয় লবণ আর পানি দুই-ই বেরিয়ে যায়। তাই পানি খেলেই কেবল চলবে না। বেশি ঘাম হলে খানিকটা লবণও প্রয়োজন হবে।

  • তাই পানি বা পানীয়ের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নেওয়া ভালো। কিংবা চাইলে সঙ্গে ওরস্যালাইনের প্যাকেট রাখতে পারেন। কাজের ফাঁকে আধা লিটার পানির বোতলে গুলিয়ে নিতে পারেন। অথবা রাখতে পারেন ইলেকট্রোলাইট ড্রিংক।

  • যদি বেশ কায়িক শ্রম করতে হয়, তাহলে নিজের জন্য পানীয় তৈরির সময় সামান্য চিনিও মিশিয়ে নিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও