ট্রাম্পের পর এবার চীন সফরে গেলেন পুতিন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:৫৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আলোচিত চীন সফর শেষ করে ওয়াশিংটনে ফিরে যাওয়ার চার দিনের মাথায় বেইজিং সফরে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পুতিনকে বহনকারী উড়োজাহাজটি।


বিমানবন্দরে পুতিন ও তার নেতৃত্বাধীন সফরকারী দলকে অভ্যর্থনা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গত ১৩ মে বুধবার ট্রাম্প বেইজিংয়ে অবতরণের পর তাকে লাল গোলাপ সংবর্ধনা দেওয়া হয়েছিল, চীনের সামরিক বাহিনীর একটি ব্যান্ডদল ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন সফরকারী দলকে স্বাগত জানিয়ে সঙ্গীত পরিবেশন করেছিল, বিমানবন্দরে তরুণ-তরুণীরা যুক্তরাষ্ট্রের পতাকা নাড়াতে নাড়াতে ‘স্বাগতম, স্বাগতম’ স্লোগান দিয়েছিল; গতকাল পুতিন ও তার নেতৃত্বাধীন সফরকারী দলের বেলাতেও একইভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফপি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও