You have reached your daily news limit

Please log in to continue


রিয়েলিটি শোতে অংশ নিতে গিয়ে সঙ্গীর হাতে ধর্ষণের শিকার একাধিক নারী

যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল৪–এর একটি অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’। সম্প্রতি দুই নারী এ অনুষ্ঠানের শুটিং চলাকালে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা এই অভিযোগ তোলেন। তৃতীয় আরেক নারীর অভিযোগ, সম্মতি ছাড়াই তাঁর সঙ্গে যৌনকর্ম করা হয়েছে।

ওই নারীদের সবারই অভিযোগ, তাঁদের সুরক্ষার জন্য অনুষ্ঠান অয়োজকেরা যথেষ্ট ব্যবস্থা নেননি।

শুধু তা–ই নয়, অনুষ্ঠানের কয়েকটি পর্ব সম্প্রচারের আগেই চ্যানেল৪ কর্তৃপক্ষ কিছু অভিযোগ সম্পর্কে অবগত ছিল। তারপরও ওই নারীদের অংশগ্রহণ রয়েছে, এমন সব পর্বই তাদের স্ট্রিমিং সেবায় দেখানো হচ্ছিল।

বিবিসির এই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর গতকাল স্থানীয় সময় সোমবার বিকেলে চ্যানেল৪ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা স্ট্রিমিং ও প্রচলিত টিভি সম্প্রচার সেবা থেকে রিয়েলিটি শোর ওই সব পর্ব সরিয়ে ফেলেছে। পাশাপাশি এমএএফএস ইউকের সব সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলো থেকেও কনটেন্টগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদন প্রকাশের পর নিজের প্রতিক্রিয়ায় সৃজনশীল শিল্প খাতের নতুন তদারকি সংস্থার চেয়ারম্যান বলেন, ‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ অনুষ্ঠানের ফরম্যাটটি ‘উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ’ এবং নিশ্চিতভাবেই ঝুঁকি নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

এসব অভিযোগ নিয়ে এর আগে চ্যানেল৪ কর্তৃপক্ষ বিবিসি প্যানোরামাকে বলেছিল, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং তারা এসব অভিযোগ অস্বীকার করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন