You have reached your daily news limit

Please log in to continue


বই ও পর্দার পর এবার মঞ্চে আসছে ‘দ্য হাউসমেইড’

বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করা ফ্রিডা ম্যাকফ্যাডেনের বেস্টসেলার উপন্যাস এবং বক্স-অফিস কাঁপানো সিনেমা ‘দ্য হাউসমেইড’ এবার মঞ্চ নাটকে রূপ নিতে যাচ্ছে। হলিউডের বিখ্যাত স্টুডিও লায়ন্সগেট তাদের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটিকে থিয়েটারে নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

ব্রডওয়ের বিখ্যাত নাটক ‘লাইফ অব পাই’ ও ‘দ্য নোটবুক’-এর সঙ্গে যুক্ত থাকা ব্রিটিশ প্রযোজনা সংস্থা ও নাট্যকাররা এই নাটকটি তৈরির দায়িত্ব পেয়েছেন। তবে নাটকটি কবে নাগাদ মঞ্চে আসবে, তার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

সম্প্রতি সিডনি সুইনি ও অ্যামান্ডা সাইফ্রিড অভিনীত ‘দ্য হাউসমেইড’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ৪ হাজার কোটি টাকা) আয় করে এক অপ্রত্যাশিত সাফল্য পায়। মাত্র ৩৫ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমাটি লায়ন্সগেট স্টুডিওর জন্য অন্যতম লাভজনক একটি প্রজেক্টে পরিণত হয়েছে।

এই সাফল্যের ধারাবাহিকতায় সিনেমার সিক্যুয়েল ‘দ্য হাউসমেইড'স সিক্রেট’-এর নির্মাণকাজ এই বছরের শেষের দিকে শুরু হবে এবং ২০২৭ সালের ১৭ই ডিসেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন