You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানকে হারিয়ে আরেকটি হোয়াইটওয়াশ-উৎসব আজ?

সিলেট টেস্টে বলতে গেলে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। অতিলৌকিক কিছু না ঘটলে এই টেস্টে বাংলাদেশের জয় আটকানো কঠিন।

৪৩৭ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান। শেষ দিনে জিততে হলে পাকিস্তানের দরকার ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট।

পাকিস্তানের শেষ ভরসা হিসেবে টিকে আছেন মোহাম্মদ রিজওয়ান। ৭৫ রান নিয়ে ব্যাট করছেন তিনি। সঙ্গে ৮ রান নিয়ে অপরাজিত সাজিদ খান।

রিজওয়ানই পাকিস্তানের শেষ স্বীকৃত ব্যাটার। এখনও অনেক রান করতে হবে। পাকিস্তানের জন্য তাই এই ম্যাচ বাঁচানো কঠিনই হবে।

আর এই টেস্ট জিততে পারলে নতুন ইতিহাস গড়া হবে বাংলাদেশের। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাবে টাইগাররা। এই প্রতিপক্ষের বিপক্ষে প্রথমবারের মতো পাওয়া হবে টানা চারটি টেস্ট জয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন