এমপিও শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস মিলবে বুধবার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ২২:১৪
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত তিন লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী ঈদুল আজহার উৎসব ভাতার (বোনাস) টাকা তুলতে পারবেন বুধবার (১৯ মে)।
মঙ্গলবার (১৮ মে) রাত থেকেই পর্যায়ক্রমে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা জমা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা।
তারা জানান, শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এরই মধ্যে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবারের মধ্যে সবাই উৎসব ভাতার টাকা পাবেন।