ধর্ষণ মামলায় অভিযুক্তকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ২২:১১
ধর্ষণ মামলায় অভিযুক্তকে ফুলের মালা পরিয়ে ও কাঁধে তুলে সংবর্ধনা দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে ভারতের উত্তর প্রদেশে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হিন্দু যুব বাহিনীর সাবেক সদস্য সুশীল প্রজাপতিকে গাজিয়াবাদ কারাগার থেকে মুক্তির পর ফুলের মালা পরিয়ে বীরের মতো বরণ করে নিচ্ছেন তার সমর্থকেরা।