You have reached your daily news limit

Please log in to continue


ট্রাইব্যুনালে এসআই মিজবাহ: ‘ডিএমপি কমিশনারের নির্দেশনা আছে, তুমি অস্ত্র–গুলি সরবরাহ করো’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে চায়না রাইফেল ব্যবহারের নির্দেশ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমান দিয়েছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন যাত্রাবাড়ী থানার অস্ত্রাগারের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খন্দকার মিজবাহ উদ্দিন।

এসআই মিজবাহ বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী থানার অস্ত্রাগারে অবস্থানকালে বেতার অপারেটরের মাধ্যমে তিনি জানতে পারেন, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে চায়না রাইফেল ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার পর তাঁরা অস্ত্রাগার থেকে চায়না রাইফেল ও চায়না রাইফেলের গুলি ইস্যু করা শুরু করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আজ মঙ্গলবার এসআই মিজবাহ জবানবন্দি দেন। জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় শহীদ ইমাম হাসানকে (তাইম) হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৮তম সাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন