You have reached your daily news limit

Please log in to continue


পাসপোর্ট অফিসে ঘুসের ‘চ্যানেল মাস্টার’, মাসে কোটি টাকার ভাগবাঁটোয়ারা

পাসপোর্ট অফিসকে ঘিরে দীর্ঘদিন ধরে চলে আসা ঘুসের এক প্রাতিষ্ঠানিক সিন্ডিকেটের ভয়াবহ চিত্র উঠে এসেছে অনুসন্ধানে। ‘চ্যানেল মাস্টার’ নামে পরিচিত বিশেষ কর্মচারীর মাধ্যমে দালালচক্রের টাকা সংগ্রহ, হিসাব এবং ভাগবাঁটোয়ারার এই প্রক্রিয়ায় জড়িত রয়েছেন অফিসপ্রধান থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। অভিযোগ রয়েছে, মাসে কোটি কোটি টাকার এই ঘুস বাণিজ্যের ভাগ যায় উচ্চপর্যায়ের প্রভাবশালী মহল, আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্য এবং রাজনৈতিক নেতাদের কাছেও।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেরার মুখে পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা নিজেদের অভ্যন্তরীণ দুর্নীতির এমন অভিনব পদ্ধতি ফাঁস করে দেন। দুদক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি জানান, পাসপোর্টের এমন ঘুস বাণিজ্য সহসা বন্ধ হওয়ার নয়। কারণ, ঘুসচক্রের সঙ্গে খোদ উচ্চপর্যায়ের কতিপয় কর্মকর্তা জড়িত। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের অসাধু সদস্য এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের পকেটেও যায় ঘুসের টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন