‘এটা আমাদেরই গল্প’–এর এই জনপ্রিয়তা কি অন্য ধারাবাহিকে থাকবে
একসময় টেলিভিশন বিনোদনের কেন্দ্রে ছিল ধারাবাহিক নাটক। ‘সকাল সন্ধ্যা’, ‘সংশপ্তক’, ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’, ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’, ‘সাকিন সারিসুরি’, ‘৫১বর্তী’, ‘বন্ধন’—এসব নাটক মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। পরিবার নিয়ে এসব নাটক দেখার জন্য একটা নির্দিষ্ট সময় টিভির সামনে বসা ছিল রেওয়াজ।
কিন্তু সময়ের পরিবর্তনে সেই ধারাবাহিক নাটকই ধীরে ধীরে দর্শকের আগ্রহ হারাতে থাকে। একঘেয়ে গল্প, দুর্বল নির্মাণ, অযথা কাহিনি টেনে লম্বা করা এবং ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্মের উত্থান দর্শককে টেলিভিশন থেকে দূরে সরিয়ে দেয়। এমন বাস্তবতার মধ্যেই সম্প্রতি নতুন করে আলোচনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’। পারিবারিক গল্পভিত্তিক ধারাবাহিকটি প্রচারের পর থেকেই প্রশংসা কুড়ায়। চলতি মাসের শুরুতে ৫২ পর্ব প্রচারের মধ্য দিয়ে নাটকটি শেষ হয়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- ধারাবাহিক নাটক