মানুষের মস্তিষ্কের প্রতিক্রিয়া আগে থেকেই শনাক্ত করতে পারবে মেটার এআই

প্রথম আলো প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:৫৪

ছবি তৈরি বা কোড লেখার মতো কাজের গণ্ডি পেরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আরও জটিল এক ক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছে। এরই মধ্যে মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে, সেটি আগে থেকেই শনাক্ত করতে সক্ষম একাধিক এআই মডেল তৈরির কাজ শুরু করেছে মেটা। মেটার এ গবেষণা মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্যের নিরাপত্তায় নতুন উদ্বেগ তৈরি করেছে।


সম্প্রতি ‘কোর মেমোরি’ পডকাস্টে মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াংয়ে জানান, মেটা একাধিক এআই মডেল নিয়ে কাজ করছে, যা মানুষের মস্তিষ্ক ছবি, ভিডিও বা শব্দের প্রতি কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে, তা আগে থেকেই অনুমান করতে পারবে। সহজভাবে বললে, ভবিষ্যতের এআই মানুষের আবেগ, অনুভূতি কিংবা মানসিক প্রতিক্রিয়া বোঝার সক্ষমতা অর্জন করতে পারবে। ‘ফাউন্ডেশন মডেলস ফর ব্রেন প্রেডিকশন’ নামের এআই মডেলগুলো মানুষের মস্তিষ্কের কাজের ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য প্রতিক্রিয়া অনুমান করার চেষ্টা করবে। নতুন এই প্রযুক্তি এআই সক্ষমতার ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও