সম্পর্কোন্নয়নে ভারতের নয়া সমীকরণ
২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ভারত যে অবস্থান নিয়েছিল, ২০২৬-এর ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর আগের অবস্থান থেকে সরে এসে নতুন করে সম্পর্কোন্নয়নে ইচ্ছা প্রকাশ করেছে। ভারত এখন বাংলাদেশের সঙ্গে পুরোনো ‘ব্যক্তিকেন্দ্রিক’ সম্পর্কের পরিবর্তে একটি ‘কাঠামোগত ও বাস্তববাদী’ (Institutional and Pragmatic) সম্পর্ক স্থাপনের দিকেই ইঙ্গিত দিচ্ছে।
আগের মতো একক কোনো দলের ওপর নির্ভরশীল না থেকে বাংলাদেশের সব রাজনৈতিক অংশীজনের সঙ্গে সম্পর্ক স্থাপনে মনোযোগ দেবে বলেও মতপ্রকাশ করেছে। একইসঙ্গে বাংলাদেশের ‘জনগণের সঙ্গে সংযোগ’ বৃদ্ধির প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে। ভারতের নীতিনির্ধারক মহল, বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কাজ করেন এমন রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূতদের দেওয়া সাম্প্রতিক কিছু বক্তব্য ও বিবৃতি পর্যালোচনা করে মনে হয়েছে, ভারত আগের অবস্থান থেকে সরে আসতে চাচ্ছে। ভারত এখন অতীতের ‘আবেগী’ সম্পর্কের বাইরে এসে পারস্পরিক স্বার্থ ও বাস্তববাদী কাঠামোর ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায়, যেখানে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা হবে মূল ভিত্তি।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান