সাবেক চার ব্যাংক এমডি জেলে, আতঙ্কে অনেকেই
একসময় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের দাপুটে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন মো. আব্দুছ ছালাম আজাদ।
২০১৭ সালের অক্টোবর থেকে টানা ছয় বছর এ পদে দায়িত্ব পালন করেন তিনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় বর্তমানে তিনি কারাগারে। চলতি বছরের মার্চে আদালতে জামিন চাইতে গেলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। তার বিরুদ্ধে এননটেক্স গ্রুপের ঋণ কেলেঙ্কারিতে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
আব্দুছ ছালাম আজাদের মতোই কারাগারে রয়েছেন রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ মাসুদ। গত বছরের ১৯ নভেম্বর দুদকের মামলায় গ্রেফতার হওয়ার আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছিলেন। তবে তিনি গ্রেফতার হয়েছেন অগ্রণী ব্যাংকের ১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারির একটি মামলায়। এ ঋণ বিতরণ করা হয়েছিল এক যুগেরও বেশি সময় আগে, যখন ওবায়েদ উল্লাহ মাসুদ অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ছিলেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ব্যাংকিং খাত