শিশু ধর্ষণ বন্ধ হোক

www.ajkerpatrika.com কাজী মাসুদুর রহমান প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৯:৩৩

সম্প্রতি মাদ্রাসাগুলোতে শিশু ধর্ষণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ধর্মভিত্তিক এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের চরম গর্হিত অপরাধের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে শিশুরা শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে মর্মে দীর্ঘদিন ধরে অভিযোগ প্রচলিত আছে। তবে কতটি মাদ্রাসায় কতটি শিশু এ ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, তার বার্ষিক পরিসংখ্যান রাখা জরুরি। যদিও এমন উদ্যোগ নিতে তেমন কোনো সংস্থা বা গোষ্ঠীকে দেখা যায় না।


ফলে এহেন পৈশাচিক ঘটনার বেশির ভাগই অন্তরালে থেকে যায়। ঘটনাক্রমে প্রকাশ পায় মাত্র কিছু। নির্যাতিত শিশুদের অধিকাংশেরই পরিবার লোকলজ্জার ভয়ে ঘটনা চেপে যায়। ক্ষতিগ্রস্ত অনেককেই আবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কিংবা দোষী ব্যক্তির দ্বারা ‘ধর্মীয় গোপনীয়তা রক্ষা’র নামে ধর্মীয় জুজুর ভয় দেখানো হয়। সংঘটিত পৈশাচিক ঘটনাবলি এভাবে ধামাচাপা দিতে অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের বাধ্য করানো হয়। তবে ধর্ষিত শিশু বা নারীর জীবন যখন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তখন কোনো না কোনোভাবে ঘটনা প্রকাশ পায়। তখন নড়েচড়ে বসে মিডিয়া ও প্রশাসন। দীর্ঘদিন ধরে প্রচলিত এহেন কুকর্ম যেন রীতিমতো একটি ঘৃণ্য গুপ্তসংস্কৃতির রূপ নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও