You have reached your daily news limit

Please log in to continue


বিওয়াইডির ৩ নতুন গাড়ি দেশের বাজারে, মিলবে ১০০০ কিমি রেঞ্জ

দেশের রাস্তায় বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব যানবাহনের বিপ্লব ঘটাতে নতুন তিনটি মডেলের গাড়ি উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি।

রবিবার (১৭ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে বিওয়াইডি ‘সিল ৫’, ‘সিল ৬’ এবং ‘সিলায়ন ৬ এডব্লিউডি’ মডেলের গাড়িগুলো বাজারজাতকরণের ঘোষণা দেয়।

নতুন আসা ‘বিওয়াইডি সিল ৫’ গাড়িটি একটি সুপার প্লাগ ইন হাইব্রিড ইভোলিউশন (পিএইচইভি) সেডান। এতে রয়েছে অত্যাধুনিক ডিএম আই প্রযুক্তি, যা ১ হাজার কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে সক্ষম। অন্যদিকে, সম্পূর্ণ বৈদ্যুতিক সেডান ‘বিওয়াইডি সিল ৬’ এক চার্জে ৪১০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এতে ডিসি ফাস্ট চার্জিং ও উন্নত সেফটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

প্রিমিয়াম এসইউভি প্রেমীদের জন্য আনা হয়েছে ‘বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি’। এটি একটি অল হুইল ড্রাইভ হাইব্রিড গাড়ি, যা ১২৮ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ দেয়। গাড়িটিতে ১৫.৬ ইঞ্চির ইন্টেলিজেন্ট ডিসপ্লে ও প্যানোরামিক সানরুফসহ বিলাসবহুল সব সুবিধা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন