সরকার স্বজনপ্রীতি করে বৈষম্য সৃষ্টি করছে: হাসনাত আবদুল্লাহ

যুগান্তর প্রকাশিত: ১৭ মে ২০২৬, ২১:৩৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, এই সরকার স্বজনপ্রীতি ও আঞ্চলিক রাজনীতি করে দেশে বৈষম্য সৃষ্টি করছে। এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যেভাবে তলানিতে যাচ্ছে, কিছু দিনের মধ্যে মানুষের আস্থা নাই হয়ে যাবে।


রোববার বিকাল ৪টায় হোমনা বাসস্ট্যান্ডসংলগ্ন বালুর মাঠে  এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, এই সরকারের অনেক গুণ, পার্শ্ববর্তী মেঘনা উপজেলায় ৩ মাসে ৪ খুন। স্ত্রী তার স্বামীর বিচার চাচ্ছেন, সন্তান তার বাবার খুনের বিচার চাচ্ছেন। এ হত্যার বিচার করবে কারা। এ সরকারের আইনশৃঙ্খলা যেভাবে অবনতি হচ্ছে, এ ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এই সরকার তলানিতে নাই হয়ে যাবে।


তিনি বলেন. স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন, কিন্তু তিনি আসলে নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েই তার কোনো চিন্তা নাই।


নারীশিক্ষা নিশ্চিত ও নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে অবিবাহিত যুবকদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এখনো বিয়ে করেননি, তারা নিজেদের চেয়ে উচ্চশিক্ষিত বিয়ে করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও